শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রীতি ক্রিকেট ম্যাচ বিজয়ী উপজেলা প্রশাসন
ম্যাচে থানা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলা প্রশাসন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে থানা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
শুরুতে টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লাভ করে।
দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।
খেলায় ধারাবিবরনীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি। খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
দুই দলের খেলায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সু প্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসাররা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























