Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ১৬ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:০৬, ১৬ জানুয়ারি ২০২৪

কৃষি মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গল কলেজে আনন্দ র‍্যালি 

কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি। ছবি- আই নিউজ

কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি। ছবি- আই নিউজ

নতুন কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে কলেজ অধ্যক্ষ দীপ চান কানুর নেতৃত্বে র‍্যালি বের হয়। 

এ সময় কলেজের উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, প্রফেসর মো: মুজিবুর রহমান, বিজন চন্দ্র দেবনাথ, সম্পাদক, শিক্ষক পরিষদ, সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: মুহেব্বুর রহমান, সহকারী অধ্যাপক মো. শোমসের আলী, সহকারী অধ্যাপক কাজী ফরহাদ, সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, সহকারী অধ্যাপক সুব্রত সাহা, প্রভাষক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ১৩। মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. দেলোয়ার হোসেন, প্রভাষক মো. ফজলুল হক, প্রভাষক সিপা যাদব, প্রভাষক মো. আল-আমিন হুসাইন খান, প্রভাষক, ইস্রাফুল ইসলাম ভূঁইয়া, প্রভাষক মো: জয় হোসেন, সাংবাদিক মামুন আহmসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। দ্বাদশ মন্ত্রিসভায় সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের এই অভিজ্ঞ রাজনীতিবিদ। 

এর আগে তিনি বিভিন্ন মেয়াদে সরকারে চিফ হুইপ, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, হুইপ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর গবেষণায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়