রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় হবে: কৃষিমন্ত্রী
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ গণ সংর্বধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষিবান্ধব সরকার এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে নিরলসভাবে কাজ করছে। অনাবাদী জমিকে আবাদের আওতায় আনতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। কৃষকের জন্য পর্যাপ্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হবে।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গণ সংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজার জেলাকে পর্যটন শিল্পের জন্য আরো সমৃদ্ধ করতে হবে। মৌলভীবাজার জেলায় মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ করা হবে।
নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য কৃষিমন্ত্রী বলেন, আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা আপনারা চাবিকাঠি। আপনারদের পরামর্শ নিয়েই বাহিরে এই এলাকার উন্নয়ন কর্মকান্ড অতীতের চেয়ে আরও বেশি করে করবো। তিনি স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন। কৃষির উৎপাদন জমি চাষের আওতায় আনতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য সারাদেশে কৃষকদের সঙ্গে আলোচনা করতে হবে।
মন্ত্রী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসন থেকে আমি ৭ম বার এমপি নির্বাচিত হয়েছি। বিগত দিনে কালো টাকা উপেক্ষা করে আপনার আমাকে বার বার এমপি নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি ও আমার পরিবার চিরঋণী।
গণ সংর্বধনা অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আং মালিক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আং রহিম দুধ মিয়া, মন্ত্রী কন্যা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে ফারজানা ডায়না, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সহ সভাপতি একেএম নাজিবুল্লাহ সাব্বির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























