Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ জানুয়ারি ২০২৪

৫০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে নির্দেশ কৃষি মন্ত্রীর

কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠকে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এমপি। ছবি- আই নিউজ

কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠকে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এমপি। ছবি- আই নিউজ

কৃষির উৎপাদন বৃদ্ধিতে আগামী ৫০ দিনের মধ্যে কৃষি কর্মকর্তাদের কর্মপরিকল্পনা দিতে নির্দেশনা দিয়েছেন কৃষি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তিনি কৃষকদের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ ও তাগাদা দিয়েছেন। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) মৌভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও-ইছবপুর গ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠক করেন কৃষি মন্ত্রী।

এসময় কৃষি মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, বেশি করে উৎপাদন বাড়ান, চাষ করেন, আমরা আপনাদের সাথে আছি। খাদ্যের মজুত বাড়ান। নিজেদের ক্রয়ক্ষমতা বাড়বে। বৈদেশিক মুদ্রা খরচ করে খাদ্য আমদানি করতে হবে না। 

মন্ত্রী বলেন, চাউল আমদানি করতে হবে না। দেশে চাউলের মজুদ আছে। ভারত, ভিয়েতনাম-সহ কোনো দেশই চাউল রফতানি করবে না। আমরাও রফতানি করবো না। তবে মজুদ বাড়াতে হবে। 

তিনি বলেন, সরকার সবসময় কৃষকের পাশে আছে। বেশি করে খাদ্য উৎপাদন করতে হবে। পতিত জমি রাখা যাবে না। বাড়ির পাশে লাউ, শিম, করলা, শাক সবজি চাষ করতে হবে। ঘরের লাউ,  উৎপাদন বৃদ্ধির জন্য সরকার সার, বীজ, কৃষি উপকরণ বেশি করে দেবে।

উঠান বৈঠকে কৃষকেরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়