Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:০৯, ২৯ জানুয়ারি ২০২৪

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল মতিনের উপর হামলা, জেলায় নিন্দার ঝড়

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত নাট্যজন আব্দুল মতিন। ছবি- আই নিউজ

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত নাট্যজন আব্দুল মতিন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত নাট্যজন আব্দুল মতিনের উপর স ন্ত্রা সী হা ম লা র ঘটনায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। প্রবীণ এই সাংস্কৃতিক ব্যাক্তিত্বের উপর হামলা চালানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন সচেতন সমাজ ও শিল্পী-সংস্কৃতিকর্মীরা।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে তাঁর উপর হামলার ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাট্যকার আব্দুল মতিনকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয় বলে অভিযোগ। এতে তিনি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন এবং মানসিক ভাবে বিপর্যস্ত।

নাট্য ব্যাক্তিত্ব ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মতিন সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আব্দুল মতিনের উপর হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন করেছেন শিল্পী ও সাহিত্যিকরা। প্রতিবাদ সমাবেশে এ হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সবাই। 

হামলার প্রতিবাদ জানিয়ে এক বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস বলেন, মতিন ভাই অত্যন্ত ত্যাগী একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব,  তার মতো একজন মুক্তমনের মানুষ, যিনি অত্যন্ত সৎভাবে জীবন যাপন করেন। উনার মত মানুষের উপর এধরনের হামলা অগ্রণযোগ্য। যারাই এধরনের ঘটনা করে থাকুক না কেন, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ্যাপারে আমি আশাকরি মৌলভীবাজারের সকল সাংস্কৃতিক কর্মীরা মতিন ভাইরের পাশে থাকবে এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখবে। প্রযোজনে ঢাকাতেও আমরা এর প্রতিবাদে কর্মসূচী গ্রহণ করবো।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগঠক আ স ম সালেহ সোহেল প্রতিক্রিয়ায় জানান, জেলার প্রাজ্ঞ নাট্য ব্যক্তিত্বের উপর সন্ত্রাসী হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এটি অমার্জনীয় এবং অকল্পনীয় ঘটনা। মৌলভীবাজারের মতো শিষ্টাচার সম্পন্ন শহরে সকল নাগরিক সমাজকে এই ঘটনায় আহত করেছে। নাট্যকার আব্দুল মতিন ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানাই।

জেলার বিশিষ্ট নাট্যকর্মী এবং জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল ক্ষোভের সাথে জানান, নাট্যকার আব্দুল মতিন ভাইয়ের উপর একদল মুখোশধারী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সচেতন মহল ন্যাক্কারজনক এই ঘটনাটি কখনও মেনে নেবে না। আমরা সাংস্কৃতিক কর্মীরা এবং শহরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে কাছে জোর দাবী জানাচ্ছি, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়