Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে নেই শীতের প্রকোপ, বাতাসের মানেও উন্নতি 

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে গত দুই দিন ধরে অনেকটাই স্বাভাবিক শীতের তাপমাত্রা। গতকাল গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর থেকে জেলার বাতাসের মানেরও উন্নতি ঘটেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় শ্রীমঙ্গলে ১৭.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গলের আবহাওয়া কর্মকর্তা বিপ্লব কুমার। গতকাল তাপমাত্রা ছিল ১৭.০ ডিগ্রি সেলসিয়ার। কালকের চেয়ে আজ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৫ ডিগ্রি। 

এদিকে শুক্রবার শেষ রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় উন্নতি ঘটেছে জেলার বাতাসের মানেও। গত বৃহস্পতিবার জেলার বাতাসের মান ছিল বিপজ্জ্বনক। আজ শনিবার সে তুলনায় বাতাসের মান ভালো।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়