ঘুষকাণ্ডে এবার ওসমানী হাসপাতালের স্টাফ নার্স সাদেক কারাগারে
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (০৩ মার্চ) দুপুরে মহানগর দায়রা জজ আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন সাদেক। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূর আলম ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, শুনেছি আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে সাদেককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ৯ জানুয়ারি ওসমানী হাসপাতাল থেকে ঘুষের ছয় লাখ টাকাসহ দুই সিনিয়র স্টাফ নার্সকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এ ঘটনায় সাদেককে প্রধান আসামি করে তিন জনের নামে মামলা করেন হাসপাতালটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। আসামিদের মধ্যে আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব কারাগারে থাকলেও পলাতক ছিলেন মূল হোতা সাদেক।
মামলার তিন আসামি হলেন- হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক, সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব।
হাসপাতাল সূত্রে জানা যায়, নয় বছর ধরে বরখাস্ত অবস্থায় ছিলেন এই হাসপাতালের এক স্টাফ নার্স। চলতি বছরের প্রথম দিকে তিনি কাজে যোগ দেন। এত বছরে তার বেতন-ভাতাসহ প্রায় ৩৬ লাখ টাকা বকেয়া পড়ে। নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলীর সঙ্গে চুক্তি হয়েছিল বকেয়া বেতন-ভাতার টাকা দ্রুত তুলে দেওয়ার জন্য। বিনিময়ে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। পরে দর-কষাকষিতে সাড়ে ৬ লাখ টাকায় রফা হয়েছিল। ৯ জানুয়ারি ওই স্টাফ নার্স নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাদের কথামতো টাকা নিয়ে আমিনুল ইসলামের কাছে যান। এ সময় গোয়েন্দা দল আমিনুলকে টাকাসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমন চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























