Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ১০ মার্চ ২০২৪
আপডেট: ২০:৪৫, ১০ মার্চ ২০২৪

মৌলভীবাজারে প্যারটস অ্যাকাডেমির ফ্রি IELTS কোর্স

পৌরসভা মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা এবং সংবর্ধনা দেওয়া হয়। ছবি- আই নিউজ

পৌরসভা মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা এবং সংবর্ধনা দেওয়া হয়। ছবি- আই নিউজ

ভাষার মাসে ভাষা শিক্ষায় মৌলভীবাজারের তরুণদের বৃত্তি দিয়েছে ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘প্যারটস অ্যাকাডেমি’।

এই উদ্যোগে মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলা জুড়ে ১৪০ জন শিক্ষার্থীকে আইএলটিএস প্রিপারেশন কোর্সে (IELTS Preparation Course) বৃত্তি দেওয়া হয়। 

রোববার (১০ মার্চ) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা এবং সংবর্ধনা দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

উদ্যোক্তারা জানান- ৮ মার্চ তারিখে একটি মেধা যাচাই পরীক্ষার নেওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজারের ৫০০ শিক্ষার্থীদের মধ্য থেকে ১৪০ জনকে বৃত্তি দেওয়া হয়। এরমধ্যে ২৮ জনকে শতভাগ বৃত্তি দেওয়া হয়। এই ২৮ জন IELTS Preparation Course-এ শতভাগ ফ্রি স্টুডেন্টশীপ পাবে। বাকি ১১২ জনকে ৭০ ভাগ বৃত্তি দেওয়া হয়। তারা আইএলটিএস প্রিপারেশন কোর্সে ৭০ ভাগ ফ্রি স্টুডেন্টশীপ পাবে।

দুই ক্যাটাগরিতে বৃত্তির মূল্যমান ছিল ১০ লাখ টাকারও বেশি। 

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। 

প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী। 

বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোশতাক আহমদ মম, জেলা ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন, মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা এইচ এম এম মতিউর রহমান ও প্যারটস অ্যাকাডেমির উপদেষ্টা, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকের সাবেক কমপ্লায়েন্স অফিসার, অ্যাডুকেশন এক্সপার্ট নূর নবী সৈকত।

সভাপতিত্ব করেন প্যারটস একাডেমির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. মোস্তাকিম আজিজ। সঞ্চালনা করেন গবেষণা ও উন্নয়ন বিভাগের সদস্য এবং ইন্সট্রাকটর মুহতাশিম খান জামি।

শিক্ষার্থীদের পক্ষ থেকেও দুজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বক্তব্য রাখেন।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং শিক্ষকগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। 

প্যারটস একাডেমির পক্ষ থেকে এই বৃত্তি একই সময়ে প্রতিবছর আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। একইসাথে কোর্স সিলেবাস ও প্রতিষ্ঠানের নী্তির ব্যাপারে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়। 

একাডেমির পক্ষে গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. মোস্তাকিম আজিজ বলেন, কোর্সগুলো এক বছরের অভিজ্ঞতার আলোকে ডিজাইন করা হয়েছে। যেখানে গ্রামার, ফোনেটিক্স, স্ট্রাকচার এবং প্র্যাকটিসের উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়