মৌলভীবাজার প্রতিনিধি
কচুয়ায় টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
খেলায় কেসিসি কচুয়া আর এ টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেসিসি কচুয়া ক্রিকেট ক্লাব। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়া আদর্শ গ্রামের ক্রিকেট মাঠে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১১ মার্চ) কচুয়া ক্রিকেট ক্লাবের উদ্দ্যোগে ও কচুয়া যুব সংঘের সহযোগিতায় দুপুর দেড়টায় শুরু হয় টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা। এবছরের আয়োজনে টুর্ণামেন্টে মোট অংশগ্রহণ করে মোট ১৬টি ক্রিকেট দল।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আর এ টাইটান্স বনাম কেসিসি কচুয়া ক্রিকেট ক্লাব। খেলায় কেসিসি কচুয়া আর এ টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেসিসি কচুয়া ক্রিকেট ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ক্রেস্ট প্রদান করা হয়। রানার্স আপ দলকে ক্রেস্টসহ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কচুয়া যুব সংঘের সভাপতি নাজমুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক একসময়ের কৃতি ফুটবলার মোহাম্মদ ফিরোজ আহমদ।
টুর্ণামেন্ট কমিটির কনভেনার মো. মুজিবুর রহমান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ৬ নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো আবু সুফিয়ান, ইউকে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শাহ গিয়াস উদ্দিন, আনছার মিয়া, ফারুক আহমেদ, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাকি, খেলা পরিচালনা কমিটির জয়েন্ট কনভেনার মোহাম্মদ মুজিব মনসুর, সদস্য সচিব আব্দুল কাদির সুমন, ইউকে ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুল ইসলাম,আমেরিকা প্রবাসী খসরু মিয়া কুরুরী, ইউকে প্রবাসী কাওসার আহমদ, একাটুনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জাউর রহমান মির্জা, ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক একসময়ের কৃতি ফুটবলার মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। শরীর গঠনের সঙ্গে সঙ্গে মন ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো আবু সুফিয়ান বলেন, সমাজ উন্নয়ন, জাতিগঠন ও বিশ্ব সভ্যতার বিকাশেও ক্রীড়াচর্চা অপরিহার্য একটি উপাদান। এ খেলাধুলার প্রসার ও মানোন্নয়ন এবং তৃণমূল থেকে উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের খুঁজে আনতে এ ধরনের টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে।
এই টুর্ণামেন্টে আয়োজনে নানাভাবে সহযোগিতা করেছেন দেশে বিদেশে বসবাসরত এলাকার সাবেক ক্রিকেটাররা। তাঁদের মধ্যে আছেন, এ বি রুনেল, মুহিবুর রহমান, কামরুল ইসলাম রাসেল, ইসমাইল হোসেন শরিফ, এমাদ উদ্দিন, মুজিব মিয়া, নোমান আহমদ, মহসিন উদ্দিন , মোহাম্মদ বদরুল হক মনসুর, কাওসার আহমদ, মোহাম্মদ ফয়ছল মনসুর, সাব্বির হুসাইন, নাহিদুর রহমান, অলিউডর রহমান রিপন,রুমন আহমদ,ইয়ারুপ আহমদ, শিহাব রশিদ জাবেদ আহমদ সহ অন্যান্যরা।
টুর্ণামেন্ট আয়োজনে এ ছাড়াও সহযোগিতায় ছিলেন ফেরদৌস রহমান, ফখরুল ইসলাম, মোহাম্মদ নোমান, আমিনুল ইসলাম বদরুল, ফয়সল ইসলাম, কামরুল ইসলাম, জাবেদ মিয়া, ফয়জুর রহমান ওয়েস,মাহবুবুর রহমান পলাশ,জহিরুল ইসলাম নাভেদ,জুনেদ আহমদ, আতিকুল ইসলাম নাহিদ, ও ইকরাম হোসেন নাদিম প্রমুখ।
কচুয়া যুব সংঘের সম্মানিত সভাপতি নাজমুল হোসাইন টুর্ণামেন্ট কমিটির কনভেনার মো. মুজিবুর রহমান ও জয়েন্ট কনভেনার মোহাম্মদ মুজিব মনসুর, সদস্য সচিব আব্দুল কাদির সুমন, আতাউর রহমান ফয়েজ, মির্জাউর রহমান মির্জা, সিতার মিয়া, আমিনুল ইসলাম,নাবেদ রহমান, নেসার মিয়া,মোহাম্মদ কামাল মনসুর, ফাহিম ফাইম আহমদ, উজ্জ্বল আহমদ, এমদাদ হোসেন, রকি মিয়া সুমন আহমদ, রিপন মিয়া, মাওলানা মারুফ আহমদ হাফিজ জাবেদ আহমদ, জাবেদ আহমদসহ কচুয়া ক্রিকেট ক্লাব সকল সদস্যবৃন্দ টুর্ণামেন্টেকে সার্বিকভাবে সফল করতে সহযোগিতা করেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























