Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন

প্রকাশিত: ১৫:৪৫, ১৩ মার্চ ২০২৪

জুড়ীতে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

উদ্বোধন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ। ছবি- আই নিউজ

উদ্বোধন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা সদরে অবস্থিত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন করেন জুড়ী-বড়লেখা আসনের বারবারের সংসদ সদস্য, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ। 

শুক্রবার (৮ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু , তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহার আলী চৌধুরী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস প্রমুখ। 

এ ছাড়াও সভায় স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রাণী দেব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়