Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ১৬ মার্চ ২০২৪
আপডেট: ১৩:৫২, ১৬ মার্চ ২০২৪

মৌলভীবাজারের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন 

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় বিদ্যুৎ খাতে উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে জেলার জন্য প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সাড়ে ৩ হাজার কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান পরে বিষয়টি নিয়ে সভার সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানান। 

মো. মাহমুদুল হোসাইন খান জানান, মৌলভীবাজার, খুলনা ও রাজবাড়ী জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে আজ। এক্ষেত্রে ২০ বছর মেয়াদে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে মোট খরচ হবে ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে মৌলভীবাজারের ক্ষেত্রে খরচ হবে ৩ হাজার ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক আরও জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এর অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছর মেয়াদে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে কনসোর্টিয়াম অব থিয়েন ভু ভিয়েতনাম নিউ এনার্জি জয়েন্ট স্টক কোং এবং ড্রিম ফাইন্ডার লিমিটেডের চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯২ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়