আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৭:১৬, ১৭ মার্চ ২০২৪
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
ছবি- আই নিউজ
সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ রোববার (১৭ মার্চ) সাহিত্য সংসদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি এম.এ.করিম চৌধুরী। এসময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাহমুদুল হাসান এবং মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মবনু।
সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের সহ সভাপতি আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সয়ফুল করিম চৌধুরী হায়াত, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য কামরুল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে বিশ্বের বুকে মাথা
উঁচু করার প্রেরণা দিয়েছেন। এজন্যে জীবনের একটি বড় অংশ কেটেছে তাঁরকারাগারে, বার বার তাঁর জীবন হয়েছে বিপন্ন। শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের হিংস্র ভয়াল থাবায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যরা শাহাদাত বরণ করেছেন। কিন্তু কোন ষড়যন্ত্র বাঙালি জাতির অগ্রগতি থামিয়ে রাখতে পারবেনা। বঙ্গবন্ধুর ত্যাগের পথ ধরে আমরা এগিয়ে যাবো সমৃদ্ধির পথে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























