Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ১৭ মার্চ ২০২৪

কমলগঞ্জে গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

এক কেজি গাঁজাসহ আটক আরজু মিয়া (৫০)। ছবি- RMB

এক কেজি গাঁজাসহ আটক আরজু মিয়া (৫০)। ছবি- RMB

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কেজি গাঁজাসহ আরজু মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ মার্চ) রাত দশটায় উপজেলার ফুলবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আরজু কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত শহীদ ওরফে সাদন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ চৌধুরী এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটক করে। 

এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (১৭ মার্চ) সকাল ১১টায় কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়