মৌলভীবাজার প্রতিনিধি
মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ রং, ভোক্তার অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযান। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ ঘোষিত রং ব্যবহারের অভিযোগে এক দোকানে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্য আরেকটি দোকানে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযানে এসব জরিমানা করা হয়। ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আজ তদারকি অভিযান চালানো হয়।

পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় রমজানে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।
আজকের অভিযানে খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মেরদায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা, পারভেজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























