আই নিউজ ডেস্ক
সিলেটে খু নে র ২৪ ঘণ্টার মধ্যে আসামীকে গ্রেফতার
পুলিশের কাছে গ্রেফতার ঘাতক আসামী। ছবি- সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আ ঘা তে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেলের মৃ ত্যু র ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) ভোররাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী গ্রামের ফুরু মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।
এর আগে গত ১৭ মার্চ রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে কাঠমিস্ত্রীর কাজের ব্যবহৃত বাটাল দিয়ে উপর্যুপরি কু পি য়ে জ খ ম করে পালিয়ে যায় সাজু আহমদ।
পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। গতরাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইর ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রী।
গত কয়েকমাস থেকে জকিগঞ্জে ঘনঘন খুন-খারাবি, চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই হ ত্যা কা ন্ডে র ২৪ ঘন্টার মধ্যে খু নি কে গ্রেফতার করার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























