Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ২১ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫৯, ২১ মার্চ ২০২৪

সিলেটের দুই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ময়মনসিংহে সাইবার মামলা

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসানুর রহমান ময়মনসিংহ আদালতে সাইবার ট্রাইব্যুনালে  সিলেটের দুই ছাত্রদল কর্মীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-২৩/২০২৪) করা হয়েছে।

গত রোববার (১৬ মার্চ) ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনে মামলার আসামীরা হচ্ছেন- সিলেট ছাত্রদলের সিলেটের জৈন্তাপুর দরবস্তের মো. ফয়েজ আহমদ, মো. কাওসার আহমদ রিফাত, অন্যান্য এলাকার আমিনুল ইসলাম সফর, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহ মাহমুদুল হাবিব ইমন, মো. সানায়ুর রহমান চৌধুরী ও মো. কয়সর রশীদ।

সোস্যাল মিডিয়া ফেইসবুকে শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানুরহমানকে অশ্রাব্য ভাষায় মানহানীকর গালমন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ বর্তমান সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদেরকে নানা আপত্তিকর অভিধায়ে অভিধিত ও ছবি বিকৃত করে অকথ্য ভাষায় কঠোক্তি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানী শেষে আদালত মামলাটি গ্রহন করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে নির্দেশ দিয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়