শ্রীমঙ্গল প্রতিনিধি
ইফতার সামগ্রী বিতরণ করল ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল
প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল।
বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় নিম্ন আয়ের প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের সম্পাদক ইন্দিরা আচার্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ডাক্তার পুষ্পিতা খাস্তগীর। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিতা দত্ত, আরতী বালা পাল, শেফালী বোনার্জি, দিল আফরোজ রুহেন, সুকন্যা দে, বৃষ্টি খান, সানজিদা আক্তার, তানিয়া রায়, রুখশানা খানম, ডা. অজন্তা দেবী, ডা. রুকসানা ওয়াহীদ, সোমা দেব চৌধুরী, রুবানা হোলী প্রমুখ।
সংগঠনের সভাপতি ডাক্তার পুষ্পিতা খাস্তগীর জানান, প্রতি বছর রোজার মাসে নিম্ন আয়ের রোজাদার মানুষদের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যায় ইনার হুইল ক্লাব। এই বছর তার ই নিমিত্তে আজ একত্র হয়েছিলাম প্রায় ৫০ জন মানুষের হাতে অন্তত কিছুদিনের জন্য গ্রোসারি সামগ্রী তুলে দেয়ার জন্য। এই ছোট্ট উপজেলা শহরে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা কয়েক জন নারী কারো অনুদান ছাড়াই সম্পুর্ণ নিজেদের অর্থায়নে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে কিছু করার চেষ্টা করছি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























