ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ২২ মার্চ ২০২৪

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টারের কমিটি গঠন

সভাপতি গোলাম মোস্তফা সাধারন সম্পাদক তাপস চক্রবর্তী

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টারের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক। ছবি: আই নিউজ

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টারের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক। ছবি: আই নিউজ

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টারের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গলের একটি রেস্তোঁরায় এই সাধারন সভাটি অনুষ্ঠিত হয়৷ সংগঠনটির সাবেক সভাপতি কৃষিবিদ মফিজুর রহমান আগামী দুই বছরের জন্য গোলাম মোস্তফাকে সভাপতি ও তাপস চত্রুবর্তী কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন৷ 

সংগঠনটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ পদে পরিমল চন্দ্র দাস, সদস্য পদে মো. আবু হানিফ, এস এম ফিরোজ, কবির সরকার, মো. মোস্তাক আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ আরিফুল হক ও মো. আজগর আলী৷

সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অনুকূল চন্দ্র দাস ও নাজমুল হাসান। নব-নির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিত করণের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

সাধারন সভা শেষে সংগঠনটির সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আই নিউজ/এইচএ

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ