মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তি।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেই সাথে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (২২ মার্চ) এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪/০৩/২০২৪ তারিখ থেকে ০২/০৪/২০২৪ তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























