শ্রীমঙ্গল প্রতিনিধি
ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের শ্রীমঙ্গলের নতুন কমিটি
নতুন কমিটির নির্বাচিত সভাপতি-সম্পাদক। ছবি- আই নিউজ
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রেস্তোঁরায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির সাবেক সভাপতি কৃষিবিদ মফিজুর রহমান আগামী দুই বছরের জন্য গোলাম মোস্তফাকে সভাপতি ও তাপস চত্রুবর্তীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যদের কমিটি ঘোষনা করেন।
সংগঠনটির বাকি নির্বাচিত সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে পরিমল চন্দ্র দাস, সদস্য পদে মো. আবু হানিফ, এস এম ফিরোজ, কবির সরকার, মো. মোস্তাক আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ আরিফুল হক ও মো. আজগর আলী।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অনুকূল চন্দ্র দাস ও নাজমুল হাসান।
নব-নির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সভা শেষে সংগঠনটির সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























