Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:০৬, ২৪ মার্চ ২০২৪

অতিরিক্ত দামে মাংস বিক্রি, বড়লেখায় দোকানিকে জরিমানা

মাংসের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি- আই নিউজ

মাংসের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের বড়লেখায় মাংসের দোকানে অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। এসময় বাজারের অন্যান্য দোকানেও অনিয়মের দায়ে জরিমানা করে আদায় করা হয়। 

রোববার (২৪ মার্চ) বড়লেখা  উপজেলার উত্তর চৌমুহনা, পৌরমার্কেট, দক্ষিণভাগ বাজারসহ বিভিন্ন জায়গায় ভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযানে দুইটি মাংসের দোকানসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করে বড়লেখা থানা পুলিশ ফোর্স। 

এসময় উত্তর চৌমুহনা, পৌরমার্কেট, দক্ষিণভাগ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে চাঁন মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং পৌর মার্কেটে অবস্থিত মামা ভাগিনা মাংস বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তাছাড়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণভাগ বাজারে অবস্থিত দ্বীপা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, রীমা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়