Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৪ মার্চ ২০২৪

পাশের বাড়িতে শরবত পান করে কিশোরীর মৃ ত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে পাশের বাড়িতে শরবত পান করে অসুস্থ হয়ে এক কিশোরী মা রা গেছে বলে জানা গেছে। মাছুমা (১৫) নামের ওই কিশোরী গত ১৫ মার্চ শরবত পান করে অসুস্থ হয়। পরে শনিবার ২৩ মার্চ সকাল সাড়ে ৭টায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা মারা যায়। 

নি হ ত মাছুমা বেগম ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাদারবাজারস্থ নবগ্রাম হাজী ছাইমউল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

নি হ তে র পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাছুমা বেগম পাশের বাড়ির তার আত্মীয় মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যান। তখন আসমা বেগম তাকে শরবত জাতীয় কিছু পান করালে বাড়ীতে এসে কিশোরী মাছুমা বেগম নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে বমি করতে শুরু করলে তাৎক্ষনিক তাকে স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মারা যায়।

নি হ তে র বাবা আব্দুল কালাম বলেন, আমার মেয়েকে আসমা বেগম বিষ মিশ্রিত শরবত জাতীয় কিছু পান করানোর কারণে আমার মেয়ের মৃত্যু হয়। আমি এ ঘটনার দৃষ্টান্ত মুলক বিচার চাই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ঘটনাটি জানতে পেরে তদন্তে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়