Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ৩০ মার্চ ২০২৪

সিপিবি মৌলভীবাজার সদর উপজেলার সম্পাদক জহর লাল দত্ত

সিপিবি মৌলভীবাজার সদর উপজেলার সম্পাদক জহর লাল দত্ত। ছবি- আই নিউজ

সিপিবি মৌলভীবাজার সদর উপজেলার সম্পাদক জহর লাল দত্ত। ছবি- আই নিউজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির  মৌলভীবাজার সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জহর লাল দত্তকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

শনিবার (৩০ মার্চ) দুপুরে সিপিবি জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন জেলা সিপিবি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড খন্দকার লুৎফুর রহমান। 

সিপিবি মৌলভীবাজার  উপজেলা কমিটির সদস্য আইনজীবী মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহর লাল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী মো. মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবি জাবেদ ভূঁইয়া, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,  মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দু চন্দ্র  দাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জেলা সংসদের সভাপতি তপন কান্তি দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্র মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়