Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৩০ মার্চ ২০২৪

মৌলভীবাজারে কারাগারে বিএনপি নেতাকর্মী, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ছাত্রদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা চোমোহনা এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করে। এসময় তারা কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। 

গত বৃহস্পতিবার (২৯ মার্চ) নাশকতার মামলায় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ওইদিন দুপুরে জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর আদালতে এ নির্দেশনা দেন। 

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট বক্সী যুবায়ের আহমদ গণমাধ্যকে বলেন, বিগত সংসদ নির্বাচনের সময় বিএনপি’র ডাকা অবরোধের সময় ট্রেন পোড়ানো মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানার পুলিশের রজু করা সে মামলায় আসামিরা উচ্চ আদালতে ৬ সপ্তাহের জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষ হলে দায়রা জজ আদালতে তারা জামিন নিতে হাজিরা দেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ দায়রা জজ আদালত তাদের জামিন বাতিল করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া,  শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সম্পাদক আলী হোসেন, মৌলভীবাজার জেলা প্রজন্ম দলের প্রচার সম্পাদক জায়েদ আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন লুপ্পা, পৌর যুবদল নেতা তানভীর আহমেদ জনি, শ্রীমঙ্গল পৌর যুবদলের নেতা আব্দুল কাদির, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন,  শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা নাবিল, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান আহমেদ।  

এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়