আই নিউজ ডেস্ক
সুনামগঞ্জে ব্যবসায়ীকে ছু রি কা ঘা তে হ ত্যা করে টাকা লুট
নি হ ত আমির উদ্দিন (৪৫)। ছবি- সংগৃহীত
সুনামগঞ্জের শহরতলীর গ্রাম মইনপুরে মুখোশ পড়ে ডাকাতি স্টাইলে ছু রি কা ঘা তে এক মুদী দোকানদারকে খু ন করে দোকানের ক্যাশের টাকা লুট করার ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত ৩১ মার্চ রাত ২টার দিকে নিজ দোকানেই আমির উদ্দিন (৪৫) নামের ওই দোকানদার খু ন হন।
নি হ তে র স্বজনরা জানান, ৫-৬ জন মুখোশ পড়ে দোকানে হানা দিয়েছিল। এর মধ্যে দুইজনকে তিনি চিনতে পেরেছেন তারা। মুমূর্ষ অবস্থায় তাদের কাছে নামও বলে গেছেন নিহত ব্যবসায়ি।
পুলিশ ও এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মঈনপুর গ্রামের রসিদ আলীর ছেলে আমির উদ্দিন (৪৫) বসতঘরের পাশেই মুদী দোকানে বসবাস করতেন। তার দোকানে ভালো বিকিকিনি হতো। তাই ক্যাশে প্রতিদিনই লাখ টাকার মতো থাকতো। ৩০ মার্চ দিবাগত রাত ২টার দিকে গ্রামের আব্দুর রউফের ছেলে মজনু মিয়া (২৫) আরো কয়েকজন মুখোশ পড়ে ডাকাতি স্টাইলে দোকানে হানা দেয়। তারা ওই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।
চিৎকার চেঁচামেচি শুনে স্বজনরা এগিয়ে এসে দেখেন আমির উদ্দিন কাতরাচ্ছেন। এসময় স্বজনদের কাছে খু নি দুইজনের নাম বলেন তিনি। স্বজনরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
গ্রামের ইউপি সদস্য মো. আব্দুল হাই বলেন, আমির উদ্দিন তার স্বজনদের কাছে তাকে ছু রি কা ঘা ত কা রী খু নী দের নাম বলে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আমরা ঘটনায় জড়িত মজনু মিয়া নামক এক যুবককে আটক করেছি। টাকা পয়সা নিয়েই ব্যবসায়ীকে ছু রি কা ঘা ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নি হ তে র ম র দে হ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























