ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১৫ এপ্রিল ২০২৪

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সিলেট নগরসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কিছু এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ সাম‌য়িক বন্ধ রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, বিদ‌্যুৎকেন্দ্রে পল্লী বিদ‌্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পা‌র্কিং হয় এবং আগুনের সূত্রপাত হয়। বিদ‌্যুৎকেন্দ্রের এয়ার ফিল্টারে আগুন লাগে। এর ফলে কয়েক‌টি উপকেন্দ্রে বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সিলেট ফায়ার সা‌র্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথ‌মিকভাকে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়