Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় সঙ্গীত শিল্পী পাগল হাসান নি হ ত 

জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগলা হাসান।

জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগলা হাসান।

সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস-অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে জনপ্রিয় সংগীত শিল্পী মতিউর রহমান হাসানসহ (পাগল হাসান) দুই জন নি হ ত হয়েছেন। দু র্ঘ ট না য় গু রু ত র আ হ ত ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দু র্ঘ ট না ঘটে। সঙ্গীত শিল্পী পাগল হাসানের বাড়ি  ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। তাৎক্ষণিকভাবে নি হ ত সিএনজি চালকের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে অটোরিকশায় করে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ ৫ যাত্রী । তবে অটোরিকশাটি ছাতকের সুরমা সেতু এলাকায় পৌঁছলে গোবিন্দগঞ্জ থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি বাস সুরমা সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুই যাত্রী ঘটনাস্থলেই নি হ ত হন।

এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নি হ ত হয়েছেন।  এছাড়াও ৩ জন গুরুত্বর আ হ ত হয়েছেন। তবে নি হ ত দে র লা শ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, নি হ ত সঙ্গীত শিল্পী পাগল হাসান 'আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়', 'জীবন খাতায় দাগ লাগাইয়া'সহ প্রায় ৫ শতাধিক গান লিখেছিলেন। তার এই গানগুলো সারাদেশ ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়