Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ১৮ এপ্রিল ২০২৪
আপডেট: ২০:১৬, ১৮ এপ্রিল ২০২৪

শ্রীমঙ্গলে বিলাসের পৃষ্ঠপোষকতায় ব্যান্ড ফেস্ট শনিবার

কনসার্টটি সর্বস্তরের দর্শক ও শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হবে। 

কনসার্টটি সর্বস্তরের দর্শক ও শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হবে। 

মৌলভীবাজারের স্বনামধন্য বিপণী প্রতিষ্ঠান বিলাসের পৃষ্ঠপোষকতায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ব্যান্ড ফেস্ট ভলিউম-টেন' কনসার্ট। 

আগামী শনিবার (২০ এপ্রিল) দুপুর দুইটায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে শুরু হবে এই কনসার্ট। কনসার্টের আয়োজন শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ)। কনসার্টটি সর্বস্তরের দর্শক ও শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে আয়োজকরা। 

কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে- এই কনসার্টে পারফর্ম করবে WEE, MINGAL,  X71,  SHIMAHIN, PROHOR, UNITY, ROCKTIM, AGNIBEENA,  BOHIPIR, AOLORON, SECTOR 3, AVRO, BETEL LEAF এবং SODIUM ব্যান্ড দল। 

পুরো কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আই নিউজ ডট নিউজ

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়