মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
ছবি- RMB
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আয়োজিত হয়েছে।
আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর একটায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও জিডি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের মার্চ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন জুড়ী থানার এস এম মাইন উদ্দিন।
রাজনগর থানার এসআই জনাব খায়রুল বাশার মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। কুলাউড়া কোর্টের এএসআই জগদীশ চন্দ্র দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।
মার্চ মাসের পারফরম্যান্স অনুযায়ী সদর ট্রাফিক জোনের সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হন।
এছাড়া মাদক এবং এক ট্রাক চিনি উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো. আশরাফুল ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতারে ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল মো. তাজুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন পুলিশ সুপার।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























