নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি রেকর্ড
ছবি- আই নিউজ
মৌলভীবাজারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এমন তাপমাত্রায় বিপর্যস্ত বাইরে কাজ করা মানুষের জীবন। তাছাড়া, অতি গরমে হাসপাতালে বেড়েই চলেছে গরমজনিত রোগীর সংখ্যা।
আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিছুর রহমান।
মৌলভীবাজারে বিগত কয়েকদিন ধরেই গরমের দাপট চলছে। গেল এক সপ্তাহ প্রায় প্রতিদিনি সকাল-সন্ধ্যা প্রচণ্ড গরম পড়ছে। রাতের দিকে মাঝারি থেকে দমকা হাওয়া দেওয়ার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসলেই দিনে তাপমাত্রা থাকে প্রচণ্ড গরম।
এমন অবস্থায় বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। ডায়রিয়া, বমি, মাথা ঘুরানোসহ নানা ধরনের গরমজনিত আক্রান্ত হচ্ছেন দুর্বল মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
এরকম অতিগরম আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সেই সঙ্গে ঘনঘন পানি দিয়ে হাত, মুখ ধোয়া, একটু একটু পানি পান করতে হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসের বাকি সময়ও এই অতিগরম তাপমাত্রা থাকতে পারে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























