নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৪৬, ২ মে ২০২৪
মৌলভীবাজার বাতাসের আদ্রতা বেড়ে ভ্যাপসা গরমে দুর্ভোগ
ফাইল ছবি
চলমান তীব্র তাপদাহের মধ্যে মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার (২ মে) সকালে তাপমাত্রা কিছুটা কম ছিলো। রোদের প্রখরতাও ছিলো না। তবে বেলা বাড়ার সাথে সাথে চিত্রটাও পাল্টে যায়। বাড়তে থাকে রোদ। বাতাসের আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে। ফলে অস্বস্তিকর গরমে অতিষ্ঠ মানুষ।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় দুপুরের দিকে বাতাসের আদ্রতা ছিলো ৬৫ শতাংশ। যে কারণে গরম অনুভূত হচ্ছে বেশি। বিকেলের দিকে সেটা আরো বাড়তে থাকবে।
তিনি বলেন- তাপমাত্রা কম থাকলেও আদ্রতা বেশি থাকলে গরম বেশি অনুভূত হবে। আবার তাপমাত্রা বেশি থাকলেও আদ্রতা কম থাকলে গরম কম অনুভূতি হবে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় দুপুরের দিকে মৌলভীবাজারে তাপমাত্রা ছিলো ৩০ তেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৩টারে দিকে সেটা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মৌলভীবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























