Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৮, ২ মে ২০২৪

মৌলভীবাজারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান

জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মোছা. শাহীনা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মোছা. শাহীনা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

দ্বিতীয় ধাপে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় মোছা. শাহীনা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মে) সকালে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মোছা. শাহীনা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এ নিয়ে মোছা. শাহীনা রহমান মোট তিনবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের তিনবারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে আজ। 

বৃহষ্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে রির্টানিং অফিসারের কাছ থেকে পছন্দের প্রতীক গ্রহণ করেন। 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক বৈধ প্রার্থী কামাল হোসেন, সার্ভার সংক্রান্ত জটিলতায় থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কিংবা প্রতিক বরাদ্দ কোন সিদ্ধান্তে পৌছাতে পারেননি রির্টানিং অফিসার।

ভাইস চেয়ারম্যান পদে মো. তুষার আহমেদ (চশমা প্রতীক), শাহ সিতার আহমেদ (টিউবওয়েল প্রতীক), আমিরুল ইসলাম চৌধুরী (বৈদ্যুতিক পাখা প্রতীক) ও অমিত হাসান সাজু (তালা প্রতীক) পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২১শে মে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়