Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ৪ মে ২০২৪
আপডেট: ২০:৫৯, ৪ মে ২০২৪

আকস্মিক গ্রীড ফেইল, আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন মৌলভীবাজার

গ্রীড ফেইল করায় ৩০ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো সিলেট বিভাগ। শনিবার (০৪ মে) রাত ৮টা ৪২ মিনিটে বিদ্যুৎ সরবারহ ফিরেছে কিছু কিছু এলাকায়। এর আগে রাত ৮টা ১২ মিনিটে ব্ল্যাক আউট হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ।

মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম সর্বশেষ রাত ৮টা ৪৭ মিনিটে বলেন- ‘শহরের বেজবাড়ী উপ‌কেন্দ্র সকল ফিডার চালু, শাহ মোস্তফা উপ‌কেন্দ্র আংশিক চালু।

এর আগে তিনি রাত ৮টা ৪ মিনিটে জানান- গ্রিড ফেইল করেছে। আশুগঞ্জ পর্যন্ত পাওয়ার নেই। সিলেট বিভাগ পুরোটাই বিদ্যুৎ বিহীন। কি কারণে গ্রীড ফেইল তা এখনো জানা যায়নি। কতক্ষণ লাগবে রিকোভার করতে তাও জানা যায়নি

পরে আপডেট দিয়ে নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম বলেন- গ্রিড ফেল করায় আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সরবরাহ লাইনে সমস্যায় থাকায় মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

শনিবার (০৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার পরে গ্রীড ফেইলের ঘটনা ঘটেছে। 

এদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানায়- শ্রীমঙ্গল, কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ গ্রীড ফেইল করায় সিলেট ডিভিশনে বিদ্যুৎ নাই। অর্থাৎ সিলেট ডিভিশনে ব্ল্যাকআউট। 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট আংশিক বন্ধ, জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

এদিকে ঝড়ের কারণে পানি সরবরাহের পাইপলাইনে ময়লা ও কচুরিপানা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ রয়েছে। 

শুক্রবার (০৩ মে) রাতে ঝড়ের সময় মেঘনা নদী থেকে পানি সরবরাহের ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে করে প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়।

ফলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়। 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ বলেন, “দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু গত রাতের ঝড়ে পানির পাইপে ময়লা ও কচুরিপানা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটি ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”

শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। এর ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। 

সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান প্রকৌশলী আব্দুল মজিদ।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মোট ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে দুটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইনে দিয়ে পানি আনতে হয়। তথ্যসূত্র : বিডিনিউজ২৪ডটকম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়