Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২১, ৯ মে ২০২৪

হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেলেন মৌলভীবাজারের তাজ

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত প্রার্থী তাজুল ইসলাম তাজ।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত প্রার্থী তাজুল ইসলাম তাজ।

মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজ প্রার্থীতা ফিরে পেয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে মহামান্য হাইকোর্ট তাজের প্রার্থীতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য রুল জারি করেছেন। 

বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

জানা যায়, গত ২৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এরপর তাজুল ইসলাম তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তাজের রিট আবেদন গ্ৰহণ করে বৃহস্পতিবার রুল জারি করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন।

এবিষয়ে তাজুল ইসলাম তাজ বলেন, আমি আমার অধিকার ফিরে পেয়েছি। এখন ন্যায় বিচার ফিরে পেয়েছি। এখন জনগণ ২১ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দিবেন। 

উল্লেখ্য, আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দ না দিয়ে মো. কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ নির্বাচন করার সুযোগ পান তাজুল ইসলাম তাজ।

এদিকে জানা গেছে, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সংক্ষুব্ধ কর্তৃপক্ষ। আপিলে হাইকোর্টের আদেশ বহাল থাকলে তাজ নির্বাচন করতে পারবেন। হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং চেম্বার জজে স্থগিত হলে নির্বাচন করতে পারবেন না তাজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়