Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১২ মে ২০২৪

কমলগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন এই তিনজন প্রার্থী। ছবি- আই নিউজ

নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন এই তিনজন প্রার্থী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী চমন উদ্দিন। তিনি প্রার্থীতা প্রত্যাহার করায় কমলগঞ্জে চেয়ারম্যান পদে এখন ৩ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। 

রোববার (১২ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন চেয়ারম্যান প্রার্থী চমন উদ্দিন। 

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বর্তমানে কমলগঞ্জ উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এর আগে  যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কৃষিমন্ত্রীর ছোট ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়