নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আজ মৌলভীবাজার সফরে এসেছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ মৌলভীবাজার সফরে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
সফরে মৌলভীবাজারে একাধিক প্রকল্প উদ্বোধন এবং জেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বসবেন আব্দুল্লাহ আল মামুন।
এরমধ্যে শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা 'মৃত্যুঞ্জয়ী' উদ্বোধন ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করার কথা রয়েছে।
সবশেষে জেলায় কর্মরত পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মৌলভীবাজার সফর সমাপ্ত হবে।
এদিকে, একইদিন পুলিশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভানেত্রীও আসবেন মৌলভীবাজারে। তিনি শনিবার দুপুরে শহরের সেন্ট্রাল রোডে (সদর পুলিশ ফাঁড়ির সামনে) পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করবেন বলে জানা গেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























