Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৪, ২৯ মে ২০২৪
আপডেট: ১৩:২৮, ২৯ মে ২০২৪

আলী আমজদ সরকারি প্রা. বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম এডুকেশন অনুষ্ঠিত

অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ

অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম এডুকেশন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ মে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে  জিয়েস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (GEIST INTERNATIONAL FOUNDATION)।

মৌলভীবাজার জেলা পর্যায়ের ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম এডুকেশন (INTERNATIONAL LEADERSHIP PROGRAM ON EDUCATION - 4.0) এর প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষাবিদ আব্দুল খালিক।

জানা গেছে, ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধাকে পরিচিতিই এই ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম এডুকেশন প্রতিযোগিতার মূল লক্ষ্য।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়