Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ১ জুন ২০২৪

কুলাউড়ায় লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জনকে জরিমানা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (৩১ মে) বিকেলে কুলাউড়া পৌর শহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় তাকে সহযোগিতা করেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায়।

অভিযানের ব্যাপারে ইউএনও মহিউদ্দিন বলেন, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ।

শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান পরিচালনা করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় ১৫ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়