নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি
মনু নদীতে তিনদিন আগে পানি বৃদ্ধির দৃশ্য। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে।
শুক্রবার (৩১ মে) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী মনু নদরে শহর সংলগ্ন চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার চার মিটার এবং কুলাউড়ার মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে এক দশমিক ৪২ (চার-দুই) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। মনু নদ, ধলাই নদ এবং কুশিয়ারা নদীসহ সবকটি নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ধলাই নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার এক দশমিক ৭৭ (সাত-সাত) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার দশমিক ৫৪ (পাঁচ-চার) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্টি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় মৌলভীবাজারের মনু নদীতে পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকায় প্রবেশ করে। কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ীতে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তবে, দুইদিনের মাথায় নদীর পানি কমতে শুরু করেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























