Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ১ জুন ২০২৪

কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতিকে কু*পিয়ে পালালো দুর্বৃ*ত্তরা

কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ। ছবি- আই নিউজ

কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধা*রালো অ*স্ত্র দিয়ে কু*পিয়েছে দুর্বৃ*ত্তরা। 

শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এ ঘটনা ঘটে।

তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে স্থানীয় পেকুরবাজারের যান তায়েফ। ৯টার দিকে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুরবাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে। 

তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দু*র্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোটা দিয়ে মা*রধর ও ধা*রালো অ*স্ত্র দিয়ে মাথায় কু*পিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আ*ঘাতে ফলে রক্তক্ষ*রণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়