Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৪৩, ১ জুন ২০২৪

কমতে শুরু করেছে মনু নদীর পানি 

মনু নদীতে পানি বৃদ্ধির সাম্প্রতিক ছবি।

মনু নদীতে পানি বৃদ্ধির সাম্প্রতিক ছবি।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে মাঝে টানা কয়দিন মনু নদীতে পানি ছিল বিপদসীমার কাছাকাছি। উপচে পড়া পানি প্রবেশ করে  কিছু নিচু এলাকায়। তবে, সবশেষ তথ্য অনুযায়ী কমতে শুরু করেছে মনু নদীর পানি। এমনটাই জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সবশেষ রেকর্ড করা তথ্য অনুযায়ী শুক্রবার রাতের তুলনায় শনিবার পানি কম ছিল। শুক্রবার রাতে ১০ দশমিক ৮৮ (mSoB) দিয়ে প্রবাহিত হয়েছে। শনিবার পানি প্রবাহিত হচ্ছে ১০ দশমিক ১৪ (mSoB) দিয়ে। আগের রাতের তুলনায় শূন্য দশমিক ৭৪ (mSoB) পানি কমেছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনু নদীতে (চাঁদনীঘাট) সর্বোচ্চ পানির বিপদসীমা ১১ দশমিক ৩০ (mSoB)। এখনো পানি এই সীমা অতিক্রম করেনি। তাই শহরের বাসিন্দাদের আতং*কিত না হবার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

তবে, পানি উন্নয়নের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে মনু নদীতে পানি কমতে শুরু করেছে। আবহাওয়ারও উন্নতি হয়েছে। উজানে যদি বৃষ্টি না হয় তাহলে পানি কমা অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়