Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১ জুন ২০২৪
আপডেট: ১৬:২৮, ১ জুন ২০২৪

কমলগঞ্জে সরকারি জায়গা থেকে শতবর্ষী গাছ কেটে পাচারের সময় ট্রাকসহ আটক

গাছের খণ্ডাংশ ও ট্রাকসহ দুইজনকে আটক করেছেন বনবিট কর্মকর্তারা। ছবি- আই নিউজ

গাছের খণ্ডাংশ ও ট্রাকসহ দুইজনকে আটক করেছেন বনবিট কর্মকর্তারা। ছবি- আই নিউজ

কমলগঞ্জ উপজেলায় সরকারি জায়গা থেকে গাছ কেটে চুরি করে পাচার করতে গিয়ে ট্রাকসহ দুইজনকে আটক করেছেন  বনবিট কর্মকর্তারা। পরে তাদেরকে পুলিশে হাতে তোলে দেওয়া হয়েছে। 

শনিবার (০১ জুন) ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের হালিমা বাজার এলাকা থেকে ট্রাকসহ চোর সদস্যদের আটক করেন কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিট কর্মকর্তা।

জানা যায়, শুক্রবার (১৭ মে) বিকালে কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে কালিছলি এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে শতবর্ষী বিশাল গর্জন গাছ কর্তনের ঘটনা ঘটে। চোর চক্র গাছ কেটে খন্ডাংশ করে কয়েকটি খন্ডাংশে ৮০ ঘনফুটের গোলকাঠ চুরি করে। 

পরে সংবাদ পেয়ে বনবিভাগ ও সহকারি কমিশনার (ভূমি) এর যৌথ উদ্যোগে অবশিষ্ট ১২৮ দশমিক ১৫ ঘনফুট গোলকাঠের খন্ডাংশ উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য্য বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলীনগর ইউনিয়নের পূর্ব চিৎলীয়া গ্রামের মকবুল মিয়া (৪৫), রশিদ উল্ল্যা (৪০), ইব্রাহিম উল্ল্যা (৪২) ও সাকের আলীকে (২২) আসামী করা হয়।

গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের ১৪ দিনের মাথায় আজ শনিবার (০১ জুন) ভোরে জব্দকৃত গর্জন গাছের একটি বিশাল খন্ডাংশ পাচারের খবর পেয়ে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী ট্রাকসহ (নং ঢাকা মেট্রো ড-১১-১৪৪৯) কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার ইলিয়াস মিয়ার ছেলে মো. জলিল মিযা (৩৫) ও মনর মিয়ার ছেলে দেলোয়ার হোসেনকে (৩৪) আটক করেন। পরে তাদেরকে শমশেরনগর পুলিশের হাতে তোলে দেন।

এ ব্যাপারে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, গোপনে খবর পেয়ে শনিবার ভোরে ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

তিনি আরও জানান, গত ১৭ মে সরকারি ভূমি থেকে শতবর্ষী গাছ চুরির খবর পাওয়ার সাথে সাথেই রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানকে জানাই। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে আমরা যৌথভাবে কিছু খন্ডাংশ উদ্ধার করা হয়। তবে, এর আগেই ৮০ ঘনফুটের মতো মূল্যবান খন্ডাংশ চুরি হয়েছে। গাছটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হতে পারে।

কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই মহাদেব বাছার জানান, গাছ চুরির বিষয়ে পূর্বে মামলা হয়েছে। এখন দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান বলেন, ইতিপূর্বে গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের পর থানায় মামলা দেয়া হয়েছে। গাছ চোরদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়