Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ৪ জুন ২০২৪

জকিগঞ্জে বন্যা মাথায় নিয়েই চলছে নির্বাচনের প্রস্তুতি

শেষ ধাপে জকিগঞ্জে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (০৫ জুন)। তবে, জকিগঞ্জ এখন বন্যার পানিতে বিপর্যস্ত। পানিতে তলিয়ে গেছে এ উপজেলার ৩০০ এর অধিক গ্রাম। এরমাঝেই চলছে বুধবার নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি। 

সোমবার (০৩ জুন) মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকুল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারনে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌছে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারি রিটার্নি কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।''

জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, পাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়