শ্রীমঙ্গল প্রতিনিধি
চা শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন শ্রমিকদের জীবনমান উন্নয়ন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) এর সভাকক্ষে দিবসটি উদযাপন করা হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে সংগঠনটি।
বাচাশ্রই সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালীর সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা৷ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, সহ-সভাপতি পংকজ কন্দ, জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বাচাশ্রই বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ন তাতি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চা শিল্প টিকিয়ে রাখতে হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে। মালিক, শ্রমিক ও সরকার এক হয়ে কাজ করলে দেশে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
বাচাশ্রই সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করি যে, আমাদের দেড়শো বছরের অধিক সময় ধরে যে মাটিতে বসবাস করছি, এই বসতভিটা যেনো ‘লিজ’ বা আমাদের নামে করে দেওয়া হোক। পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত করতে কারিগরি শিক্ষার দরকার। বেকার ছেলেরা আছে, তারা বেকারত্ব সমস্যায় রয়েছে। সেজন্য ১৮ টি উপজেলায় যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা করা যায়, সরকার যদি শুধুমাত্র চা শ্রমিক সন্তানদের জন্য করে দেয়, তাহলে আমরা উঠে যেতে পারব। আমরা বিশ্বাস করি আমাদের দুইটা সমস্যা যদি সমাধান করতে পারি বা বেকারদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান করতে পারি তাহলে আমরা একটু দাঁড়াতে পারি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























