শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১০:৪৪, ৫ জুন ২০২৪
শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ইয়ুথ ফর পলিসি শ্রীমঙ্গল কমিটি’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রিপন মৃর্ধার সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীঘাট ইউনিয়নের ইউপি সদস্য দয়াল বুনার্জী।
মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত আচার্য্যের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিব কেওট প্রমুখ।
সংগঠনের সভাপতি রিপন মৃর্ধা শুরুতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও দূর্যোগ মোকাবেলা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আইআইডি ও মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই পর্যন্ত আমি দুইবার দেখলাম এই সংগঠন বর্ষা মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমি আশাকরি এই ধরণে সামাজিক কাজে সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই ধরণের কাজে যে কোন সহায়তা প্রয়োজন হলে আমি আপনাদের পাশে থাকব।’
প্রধান শিক্ষক সজিব কেওট বলেন, ‘বৃক্ষরোপন একটি মহৎ উদ্যোগ। কাছে থেকে আমরা অনেক কিছু পাই, গাছকে যত্ন করতে হবে। গাছ আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। তাই আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায় এই মহৎ উদ্যোগের জন্য।’
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























