কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘটনায় একজনের মৃ*ত্যু
সড়ক দু*র্ঘটনায় নি*হত দিবাংশু দেবনাথ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘটনায় গু*রুতর আ*হত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিবাংশ দেবনাথ (৪৭) নামে একজনের মৃ*ত্যুর খবর পাওয়া গেছে।
নি*হত ব্যক্তি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি নিবাসী প্রয়াত দিগেন্দ্র দেবনাথের ছেলে। দিবাংশ দেবনাথ মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
গত ০১ জুন সড়ক দু*র্ঘটনার শি*কার হন দিবাংশ দেবনাথ। পরে আইসিউতে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার (০৬ জুন) ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাংশু দেব নাথ গত ১লা জুন সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অফিসে আসার পথে বিক্রমকলস এলাকায় রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে গু*রুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।
দিবাংশ দেবনাথের পরিবারে মা এবং দুই ভাই এক বোন ছাড়াও তাঁর সংসারে তাঁর স্ত্রীসহ রয়েছে দুইটি ছেলেমেয়ে। অসময়ে বাবাকে হারিয়ে এখনো শোক থেকে বেরোতে পারছে না তারা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য শেষে নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হবে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃ*ত্যু মামলা রেকর্ড করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























