কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৬:২৯, ২৬ জুন ২০২৪
কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুন) বিকালে মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অ.দা.) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, মণিপুরি সমাজকল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল মতিন, আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী।
বক্তব্য রাখেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম কান্ত সিংহ, সাংবাদিক শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বের সিংহ, জেলা কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তি ধরসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী মণিপুরি তাঁত বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
পরে ললিতকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার নির্দেশনায় ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার সঞ্চালনায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























