নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন
পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন করছেন প্রধান ও বিশেষ অতিথিরা। ছবি: আই নিউজ
‘নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে নটরাজ নৃত্যাশ্রমের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নটরাজ নৃত্যাশ্রমের সভাপতি আশীষ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, কবি ও সাহিত্যিক মায়া ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল সরকার, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, শিশু একাডেমির সাবেক নৃত্যশিক্ষক ও নৃত্য পরিচালক আরটিএন শাহাবুদ্দিন আহমদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় বিভাগের নৃত্য প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়ন এবং নৃত্যাঙ্গন শ্রীমঙ্গলের পরিচালক ও নৃত্য প্রশিক্ষক সাজু দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, নৃত্যগুরু ও প্রশিক্ষক শিবানী পুরকায়স্থ, ডেইলি অবজারভারের প্রতিবেদক রুপম আচার্য্য, বিশ্বকবি মঞ্চের আহ্বায়ক পুলক কান্তি ধর এবং নটরাজ নৃত্যাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক বন্দনা দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নটরাজ নৃত্যাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক বন্দনা দাস বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের পথচলার গল্প। সীমিত সামর্থ্য, অগাধ ভালোবাসা এবং নৃত্যের প্রতি গভীর দায়বদ্ধতা নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা আপনাদের উপস্থিতিতে এক অনন্য রূপ পেয়েছে। এই পথচলায় আমাদের সবচেয়ে বড় শক্তি ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ। আপনাদের বিশ্বাস, ধৈর্য ও সহযোগিতা ছাড়া আজকের এই মঞ্চ, আলো ও হাসিমুখগুলো সম্ভব হতো না।”
জানা গেছে, স্বল্প সময়ের পথচলাতেই নটরাজ নৃত্যাশ্রম অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৪-এ শিক্ষার্থীদের অংশগ্রহণ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে বিশ্ব নৃত্য দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ, বিভিন্ন প্রশাসনিক আয়োজনে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেশের স্বনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে নৃত্য পরিবেশনা এর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উচ্ছাস সিংহ। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়ন। এছাড়াও সংগঠনটির সমাপনী পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























