নিজস্ব প্রতিবেদক
সিলেটে “প্রবাসী সম্মাননা-২০২৫” পেলেন শেখ ফারুক আহমদ
ছবি: আই নিউজ
ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ ফারুক আহমদ-কে প্রদান করা হয়েছে “প্রবাসী সম্মাননা-২০২৫”।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজকল্যাণে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় ছিলেন সোচ্চার ও কার্যকর ভূমিকার উদাহরণ।
তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি হাউস অব গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
রোটারি আন্দোলনের সঙ্গেও তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। তিনি রোটারি ক্লাব অব জালালাবাদ-এর অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫) এবং রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০-এর ইন্টার সিটি কনফারেন্স কমিটির দায়িত্ব (১৯৯৪) সফলভাবে পালন করেন।
সমাজসেবা, সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে শেখ ফারুক আহমদের বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রবাসী সম্মাননা-২০২৫” প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবজনক ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন। স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতৃবৃন্দের মতে, এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























