নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার–৩ আসন
দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ আখ্যা বিএনপি নেতার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ তুলে দাঁড়িপাল্লা প্রতীকের এক প্রার্থীকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি নেতা এম এ মুকিত। তাঁর বক্তব্যে রাজনগরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সভা মুহূর্তেই ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। বক্তব্য চলাকালে উপস্থিত নেতাকর্মীরা তাঁর কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বারবার ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
সভায় এম এ মুকিত বলেন, “আজ আমরা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর আমিরের জনসভায় দেখেছি ও শুনেছি শুধু কুলাউড়া ও বড়লেখা আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মৌলভীবাজার-৩ আসনে যাঁকে ‘জনতার প্রার্থী’ বলে প্রচার করা হচ্ছে, তাঁকে জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোট কখনোই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়নি।”
তিনি আরও বলেন, “যেহেতু ১১ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন দেয়াল ঘড়ি প্রতীকের আহমদ বেলাল, সেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দেয়াল ঘড়ির সঙ্গেই। কোনো ভুয়া পাল্লা মার্কার সঙ্গে নয়। ওই ভুয়া প্রার্থীর এই মৌলভীবাজার রাজনগরে কোনো স্থান হবে না।” এ সময় সভাস্থল আবারও ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এম এ মুকিত বলেন, “আমরা যদি নিজ নিজ সেন্টারের দায়িত্ব নিজেদের কাঁধে নিই, তাহলে ধানের শীষ ও বিএনপি প্রার্থী এম নাসের রহমানের ভোটের কোনো ঘাটতি থাকবে না।”
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “বিপুল ভোটের ব্যবধানে এম নাসের রহমানকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে ইনশা আল্লাহ।”
সভায় জেলা বিএনপি, রাজনগর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























